এই রাত কেটে যাবে - অপ্রকাশিত কবিতাঃ ২১৪

                                                                                                       

কবিতা-২১৪ : এই রাত কেটে যাবে

এই রাত কেটে যাবে, ভোর হবে, ভোর

চাঁদ, তারা, আসমান, সব হবে তোর।

নিরাশার মেঘগুলো কই যাবে ভেসে

তাই দেখে শহীদেরা উঠবে রে হেসে।

সোনালী সূর্য এসে বাজাবে নূপুর।

এ পৃথিবী তোর হবে,এ মাটিও তোর।

তবে আর ভাবনা কি, লাল খুন ঢালো

চারদিকে সাহসের আলোটুকু জ্বালো।

এ পৃথিবী আল্লাহর, এ জমীনও তাঁর

আবারও দেখবে ঝলক তাঁর ক্ষমতার।

এই রাত কেটে যাবে, ভোর হবে, ভোর

চাঁদ, তারা, আসমান, সব হবে তোর।

০৯/০৮/২০২২ - বাদ আছর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.